চারটি ধাপ
কোড লাগবে না, ডেভেলপার লাগবে না, কারও জন্য অপেক্ষাও করতে হবে না।

০১
স্টোরের নাম আর ওয়েব ঠিকানা বেছে নিন।

০২
ব্যবসার ধরন বেছে নিন। FrameX সেই অনুযায়ী থিম বসিয়ে দেবে আর কিছু স্যাম্পল প্রোডাক্ট যোগ করবে, পরে সেগুলো বদলে নিতে পারবেন।

০৩
কাস্টমার ডেলিভারির জন্য কত দেবেন, সেটা লিখে দিন। চেকআউটে ক্যাশ অন ডেলিভারি তৈরি থাকবে।

০৪
আপনার স্টোর এখন চালু। নিজের প্রোডাক্ট যোগ করুন, আর সময় হলে নিজের ডোমেইন যুক্ত করুন।
নতুন স্টোরের যা যা লাগে, সব আগে থেকে সেট করা থাকে। তাই সঙ্গে সঙ্গে লিংক শেয়ার করতে পারবেন।
ফ্যাশন, গ্যাজেট, মুদি, বিউটি আর আরও অনেক কিছু। থিম স্টোর থেকে যখন খুশি থিম বদলাতে পারবেন।
স্টোর দেখতে কেমন হবে, সঙ্গে সঙ্গে দেখে নিন, তারপর নিজের প্রোডাক্ট দিয়ে বদলে দিন। নিজের প্রোডাক্ট নিয়ে এলে খালি স্টোর দিয়েও শুরু করতে পারেন।
লিংক শেয়ার করার সঙ্গে সঙ্গেই কাস্টমার অর্ডার করতে পারবেন। পরে FrameX Pay দিয়ে bKash, Nagad আর কার্ড পেমেন্ট যোগ করুন।
চেকআউটে আপনার ডেলিভারি চার্জ দেখাবে, আর ড্যাশবোর্ড থেকে এক ক্লিকেই কুরিয়ার যুক্ত করতে পারবেন।
স্টোরের ভাষা বেছে নিন, যখন খুশি বদলাতে পারবেন।
নতুন স্টোর মালিকেরা শুরুর আগে যা জানতে চান।
স্টোর খুলতে শুধু কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হয়। নিজের প্রোডাক্ট, ছবি আর দাম যোগ করতে যতটা সময় দরকার নিন, এর মধ্যে স্যাম্পল প্রোডাক্টগুলো স্টোরকে গোছানো দেখাবে।
না। থিম বেছে নিয়ে নিজের তথ্য দিলেই হবে। থিম এডিটরে কোড ছাড়াই রং, লেখা আর সেকশন বদলাতে পারবেন।
হ্যাঁ। Free প্ল্যান আজীবন ফ্রি। স্টোরের আরও কিছু দরকার হলে তবেই পেইড প্ল্যানে যান।
হ্যাঁ। থিম স্টোরের যেকোনো থিম নিজের স্টোরে চালিয়ে দেখুন, যখন খুশি বদলান। প্রোডাক্ট আর অর্ডার যেমন আছে তেমনই থাকবে।
হ্যাঁ। স্টোর শুরু হয় একটা FrameX ঠিকানায়, আর যেকোনো সময় ড্যাশবোর্ড থেকে নিজের ডোমেইন যুক্ত করতে পারবেন।
আজই ফ্রিতে শুরু করুন, দিন শেষ হওয়ার আগেই স্টোরের লিংক শেয়ার করুন।